বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান তিতুমীর কলেজের সামনে বাসে আগুন টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘লজ্জাজনক, এমন কিছু হবে ভাবতেই পারিনি’, ৫ গোল খেয়ে হতবাক জাভি

বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 100

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর মুচিবাড়ির সামনে রামদিয়া–বহরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে নিজ বাড়ি গোবিন্দপুরে ফেরার পথে চলন্ত অটোভ্যানের চাকায় আমেনা বেগমের ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আমেনা বেগম গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।

খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬