কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তায় দায়িত্বে আনসার বাহিনী
- প্রকাশের সময় : ০২:১০:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 37
স্বাস্থ্য প্রশাসনকে আরও শক্তিশালী করা এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার বাহিনীর সদস্য নিয়োগ করেছে সরকার। এরই অংশ হিসেবে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আনসার বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।
এ বিষয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চিকিৎসক-রোগীদের নিরাপত্তায় আনসার বাহিনী নিয়োজিত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। এ উদ্যোগের ফলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং সেবার পরিবেশ উন্নত হবে।”
সংশ্লিষ্টদের মতে, সরকারের এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগীরাও নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ফোরামের তত্ত্বাবধানে সরকারকে ধন্যবাদ জানিয়ে সারাদেশে সপ্তাহব্যাপী একটি কর্মসূচি পালিত হচ্ছে। কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সেই কর্মসূচির অংশ হিসেবে আনসার সদস্যদের দায়িত্ব গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে।























