Dhaka ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫ কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করলেন এএসপি দেবব্রত সরকার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 7

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ২৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নিজের নাম থাকায় প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম।

অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে হিরো আলম বলেছেন, ‘মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে না পারলে আমিও অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠনের আনা অভিযোগের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, ‘আমি সারা জীবন আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি। এর জন্য বহুবার হামলার শিকার হয়েছি, মারও খেয়েছি। অথচ এখন আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অনেক দিন ধরেই একটি মহল আমাকে হত্যা ও সম্মানহানির চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা আমার নামে মামলা করেছেন, তারা যদি সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমি তাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। আমি মৃত্যুকে ভয় পাই না। এক হিরো আলম চলে গেলে কিছুই হবে না।’

সংবাদ সম্মেলনে হিরো আলম প্রশ্ন তুলে বলেন, ‘আন্দোলনের দুই বছর পর হঠাৎ করে আমার নাম কেন মনে পড়ল? এতদিন কোথায় ছিলেন? আমি আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিলাম। আমি নিজেই একজন জুলাই যোদ্ধা। এখন প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ ও মামলা দেওয়া হচ্ছে।’

নিজেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না দাবি করে তিনি বলেন, ‘একটা পোস্ট দেখাতে পারবেন, যেখানে আমি আওয়ামী লীগের হয়ে ভোট চেয়েছি বা প্রচারণা চালিয়েছি? আমি বরং সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এটাই কি আমার অপরাধ?’

তিনি আরও বলেন, ‘আমি অশিক্ষিত হতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু তাই বলে আমাকে নিয়ে এত টানাটানি কেন? যারা নিজেদের যোগ্য বলে দাবি করেন, তারাই তো বড় বড় দুর্নীতি করছেন। আমি সাধারণ মানুষের কথা বলি বলেই হয়তো অনেকের সমস্যা হচ্ছে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘আজকাল মানুষ প্রতিবাদ করতে ভয় পায়। কারণ প্রতিবাদ করলেই মামলা, হামলা কিংবা জেলের ভয় দেখানো হয়। সংসদে জনগণের সমস্যা নিয়ে কথা না বলে রাজনৈতিক প্রতিহিংসা নিয়েই বেশি আলোচনা হয়।’

এ সময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করেন। জুলাই আন্দোলনের সময় তার অবস্থানের ভিডিও ইউটিউবে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যার ইচ্ছা হয়, সেখানে দেখে নিতে পারেন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিথ্যা মামলা দিয়ে হিরো আলমকে দমানো যাবে না: হিরো আলম

প্রকাশের সময় : ০৮:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬