Dhaka ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 199

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পাংশা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি. এম. নুর মুহাম্মাদ চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাত জামিল রুপু এবং বিআরডিবির কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মো. জামান উদ্দিন, মোছা. মালা বেগম ও আব্দুল ওহাবকে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রকাশের সময় : ০৬:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬