Dhaka ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

এ কে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 816

রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলার ভিডিও ধারণ করায় এক গৃহবধূকে মারধরেরও অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে পাংশা পৌরসভার ঢেকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ঢেকিপাড়া এলাকার মৃত নিমাই শেখের ছেলে মো. মাজেদ শেখ, তার ছেলে মো. নজু শেখ, সাইদ শেখ ও মিলন শেখ, মৃত জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে মো. রনি প্রামাণিক, মো. গনি মোল্লার ছেলে মো. গারো প্রামাণিক এবং আব্দুল মাজেদ শেখকে। এছাড়া আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম বলেন, তারা চার ভাই বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কষ্ট করে একটি বসতঘর, রান্নাঘর ও বাথরুম নির্মাণ করেছিলেন। সোমবার সকালে তিনি বাড়িতে না থাকাকালে তার চাচাতো নানারা দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বসতঘর, রান্নাঘর ও বাথরুমে ভাঙচুর চালায়। এ সময় তার স্ত্রী ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়।

তিনি আরও বলেন, তার বাবা বিয়ের পর নানার দেওয়া জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। নানার মৃত্যুর পর থেকে অভিযুক্তরা বিভিন্ন সময় জমি নিয়ে হুমকি দিয়ে আসছিলেন। প্রায় ১০ থেকে ১২ বছর আগে ১৪ শতাংশ জমির জন্য তারা নানার পরিবারের সদস্যদের সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়ে দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের সময় : ০৮:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬