Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 88

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনিরা বেগম (২২) ধামইরহাট উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেন পাশের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ফরহাদ হোসেন ধারালো ছুরি দিয়ে স্ত্রী মনিরাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ফরহাদ পালানোর চেষ্টা করলে হাসপাতালের আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।

ঘটনার পর পত্নীতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

প্রকাশের সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬