Dhaka ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 83

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

সোমবার (২৭ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানের বিষয়টি বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

অভিযানে পাঁচজন অস্ত্রধারীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— রাজবাড়ী সদর উপজেলার কৈডালা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।

র‌্যাবের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে মো. ইব্রাহিম শেখের বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস ও ব্যবহারের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে র‌্যাবের অভিযান: ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

প্রকাশের সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬