Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 109

ঝিনাইদহের কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোমবার (২৭ জুলাই) উপজেলার বড়ঘিঘাটি ব্লকের শাহাপুর প্রদর্শনী সংলগ্ন মাঠে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। সভাপতিত্ব করেন কৃষিবিদ কামরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া।

মাঠ দিবসে ‘ব্লাক বেবি’ জাতের গ্রীষ্মকালীন তরমুজের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। এ সময় আধুনিক প্রযুক্তিতে তরমুজ চাষ, রোগবালাই ব্যবস্থাপনা, ফলন বৃদ্ধি এবং লাভজনক কৃষি চর্চার বিভিন্ন দিক কৃষকদের সামনে তুলে ধরা হয়।

কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের আয়োজন কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬