গোয়ালন্দে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 146
রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো এস এস সি ও সমমানের পরীক্ষা। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া স্বতস্ফূর্তভাবে উপজেলার চারটি কেন্দ্রেএসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সময়ে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়সহ চারটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।
কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, আমরা এখনো পর্যন্ত যে সকল পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেছি অত্যন্ত সুষ্ঠু ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠভাবে পরীক্ষা শুরু হয়ে যথা সময়ে শেষ হয়েছে। আমরা সকলকে নিয়ে শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি। এই সময় পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এবার গোয়ালন্দ উপজেলার চারটি কেন্দ্রে মোট ৯৪০ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করেছে এর মধ্যে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৪২০ জন, শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৫০ জন, দক্ষিণ উজানচর দাখিল মাদ্রাসা পরিক্ষার্থীর সংখ্যা ৯৬ জন, ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল ও কলেজের পরিক্ষার্থীর সংখ্যা ৭৮ জন।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের যে কোন অনাকাঙ্খীত পরিস্থিতিতে সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে মেডিকেল টিম ব্যবস্থা। রাখা আছে পুলিশ পাহাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থাও।

























