Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 64

রাজবাড়ী প্রধান ডাকঘরে মেয়াদি সঞ্চয় হিসাবের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের শাস্তি এবং আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আর্থিক প্রতারণার শিকার গ্রাহকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন। বক্তব্য দেন মো. সেলিম, শরিফ শেখ ও রাবেয়া বেগমসহ ভুক্তভোগীরা।

বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে সাদা স্লিপ ব্যবহার করে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু সেই অর্থ ডাকঘরের সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

তারা আরও অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে বিদায়ী পোস্টমাস্টার বিকাশ বিশ্বাসও জড়িত। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় ডাক বিভাগ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬