Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পোরশায় সারাইগাছি পুলিশ বক্স উদ্বোধন, সড়কে ছিনতাই-ডাকাতি নির্মূলে কঠোর বার্তা

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০২:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 81

নওগাঁর পোরশা উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদার এবং ছিনতাই-ডাকাতি প্রতিরোধে সারাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে স্থানীয় সংসদ সদস্য মো. মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে পুলিশ বক্সটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শ্যামলী রানী বর্মন, সহকারী পুলিশ সুপার (পোরশা সার্কেল) মো. জিয়াউর রহমান, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে পুলিশ বক্স প্রাঙ্গণে সড়কে অপরাধ দমন, জননিরাপত্তা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধ বিষয়ে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলা পুলিশ পোরশার সড়কে ছিনতাই ও ডাকাতির অধ্যায় স্থায়ীভাবে বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি বলেন, সীমান্তবর্তী পোরশা উপজেলার পত্নীতলা–সাপাহার–পোরশা–সারাইগাছি আঞ্চলিক সড়ক একসময় ছিনতাই ও ডাকাতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তবে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান, বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় গত কয়েক মাসে এসব অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

পুলিশ সুপার আরও জানান, সড়ক নিরাপদ রাখতে রাতের বেলায় একাধিক পুলিশ টহল দল দায়িত্ব পালন করছে। প্রয়োজন অনুযায়ী স্পেশাল ফোর্স ও রেঞ্জ রিজার্ভ ফোর্সও মোতায়েন করা হচ্ছে। সারাইগাছি পুলিশ বক্স চালুর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুস্তাফিজুর রহমান অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ ও মাদক নির্মূল সম্ভব নয়। তাই সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পোরশা থানার পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। বক্তারা পোরশা এলাকায় ডাকাতি ও সড়ক অপরাধ নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশের প্রশংসা করেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।

সভায় প্রায় পাঁচ শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। তারা সড়কে অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় সারাইগাছি পুলিশ বক্স উদ্বোধন, সড়কে ছিনতাই-ডাকাতি নির্মূলে কঠোর বার্তা

প্রকাশের সময় : ০২:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬