Dhaka ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 127

 মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে জেলা উদীচী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়|

বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ¯^পন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্নেল তাহেরের বর্ণাঢ্য কর্মজীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং গণতান্ত্রিক ও ˆবষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাঁর আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়|

সভায় বক্তারা বলেন, কর্নেল তাহের ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা| স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি শোষণমুক্ত, গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন| তাঁর আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তাঁর চিন্তা ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে|

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগ রাজবাড়ী জেলা শাখার সম্পাদক সুশান্ত রায় এবং বাংলাদেশ জাসদের নেতা মো. মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ|

বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কর্নেল তাহেরের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে| তাঁকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় হলো তাঁর আদর্শ বাস্তবায়নে সামাজিক ন্যায়বিচার, সাম্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা|

সভায় বাংলাদেশ জাসদ, সিপিবি, বিপ্লবী কমিউনিস্ট লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন| অনুষ্ঠানের শেষে কর্নেল তাহেরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করা হয়|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান

প্রকাশের সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬