Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ১০ ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ‘মানুষ ওষুধ পায় না, অথচ এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ; বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে আছে’ বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে রক্ষায় রাসুল (সা.)-এর শেখানো বিশেষ দোয়া

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ১০

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৮:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 43

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ। তিনি দৈনিক ‘কালের কণ্ঠ’-এর রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার ও এনপিবি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে স্থানীয় অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। শনিবার বিকেলে ওই বিষয়ে কথা বলতে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় গেলে ইজিবাইক চালকরা তাঁদের ওপর হামলা চালায়। পেশাগত কারণে ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে চালকরা সাংবাদিক আকাশের ওপর হামলা চালিয়ে তাঁর মোবাইল থেকে ভিডিও ডিলিট করে দেয় এবং দ্বিতীয় দফায় তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে আত্মরক্ষা করেন।

আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার জানান, মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পরীক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের অনাকাঙ্ক্ষিত আচরণের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ইজিবাইক চালকরা লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর আচমকা হামলা চালায়, এতে আকাশ মাহমুদসহ অন্তত ১০-১২ জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত ১০

প্রকাশের সময় : ০৮:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬