Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০২:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 76

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর এক পলাতক আসামির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে জানা যায়, মান্দা উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে দুই ব্যক্তি অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুলিশ মো. আব্দুল মতিন (৩২), পিতা- মো. সিরাজুল ইসলাম, গ্রাম- চক উমেদ মধ্যপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে একটি সাদা পলিথিনে রাখা ৪০টি ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলো চারটি স্ট্রিপে সংরক্ষিত ছিল, প্রতিটি স্ট্রিপে ১০টি করে ট্যাবলেট ছিল। উদ্ধারকৃত ট্যাবলেটের স্ট্রিপসহ মোট ওজন ১৬ গ্রাম। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক অপর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০২:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬