Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির বিশ্বকাপ ঘিরে সাইবার প্রতারণা, সতর্ক করল ক্যাসপারস্কি রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আদালতের নির্দেশে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / 376

জনতার আদালত অনলাইন ্্॥ রাজবাড়ী শহরের টিএন্ডটি এলাকায় স্থাপিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মিতালী ফার্নিচার বৃহস্পতিবার আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। শফিকুল ইসলাম রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। দোকানের জমিটি নিয়ে একই গ্রামের মাসুদুর রহমানের সাথে মামলায় আদালতের রায়ের প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা  গেছে, টিএন্ডটি এলাকার ওই জমিটি শফিকুল ইসলাম শফির বোনের সম্পত্তি ছিল। ১০ বছর আগে শফির বোন জমিটি মাসুদুর রহমানের কাছে বিক্রি করেন। পরে শফিকুল ইসলাম শফি  আদালতে মামলা করেন।

মাসুদুর রহমানের আইনজীবী মারুফ উল হাসান জানান, দীর্ঘ ১০ বছর ধরে মামলাটি চলেছে। ২০১৭ সালে নি¤œ আদালত এবং ২০১৯ সালের ডিসেম্বর মাসে উচ্চ আদালত মাসুদুর রহমানের পক্ষে রায় দিয়েছে। আদালতের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

শফিকুল ইসলাম শফি বলেন, ১৯৯৫ সালে আমি মিতালী ফার্নিচার প্রতিষ্ঠা করি। এটি রাজবাড়ীর একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান। জায়গাটি আমার বোনের ছিল। তার সাথে অলিখিত ভাবে চুক্তি ছিল বিক্রি করলে আমার কাছেই করবে। কিন্তু পারিবারিক সমস্যার কারণে তার বোন জায়গাটি মাসুদুর রহমানের কাছে বিক্রি করেন। আমার ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে আমি আদালতে মামলা করি। আদালত আমার পক্ষে রায় দিয়েছিলেন। পরে তারা উচ্চ আদালতে যায়। দুই বছর আগে আমি উচ্চ আদালতে আপীল করি। এরপর আজ কীভাবে উচ্ছেদ করা হলো আমি কিছুই  জানিনা। আমাকে কোনো সময়ও দেয়া হয়নি। দোকানের মালপত্রও সরানোর সুযোগ পাইনি। আমি আইনের পতি শ্রদ্ধাশীল ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আদালতের নির্দেশে আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

প্রকাশের সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০