Dhaka ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে : গয়েশ্বর একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতে প্রধানমন্ত্রীর সফর হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বন্ধুর নাম, পরিচিত মুখ—প্রতারণার নতুন ফাঁদ

মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 102

নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার দায়ে ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রুবেল উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় তাকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জুয়েলসহ তার মা মারুফা বেগম গ্রামের বাড়িতে বসবাস করতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় একাটি গার্মেন্টে চাকরি করতেন। ঈদের পরে ছুটিতে ৩ জুন ঢাকা থেকে বাড়িতে এসে তার মাকে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বড় ভাইয়ের ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পান। এ ঘটনায় লাভিন থানায় একটি হত্যা মামলা করেন।

পরে পুলিশ এসে হত্যার আলামত দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের লাশ ওই দিন রাত ১২টা ১০ মিনিটে উদ্ধার করা করে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ করেন, তার বড় ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাকে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জবানবন্দি নিয়ে জেলা কারাগারে পাঠানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬