Dhaka ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে ভারত প্রক্সি পরীক্ষায় ধরা পড়ে চাকরি হারালেন পিএসসির কম্পিউটার মুদ্রাক্ষরিক কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন পরিদর্শনে এসে হত্যাকাণ্ড ও ভাঙচুরকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি এমপির প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 13

যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণাপত্রে গরমিল ও প্রয়োজনীয় কাগজপত্রের অসংগতি থাকায় সরিষার খৈলবাহী একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় পণ্য পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে বন্দরের ৩১ নম্বর ইয়ার্ড (ফলের মাঠ) থেকে ট্রাকটি জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, ঝিকরগাছার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজের নামে সরিষার খৈলবাহী ভারতীয় ট্রাক (নং- WB-25K-8415) গত মঙ্গলবার (২৩ জুন) রাতে বন্দরে প্রবেশ করে। পরে বৃহস্পতিবার ট্রাকটি ৩৫ নম্বর শেডে খালাসের উদ্দেশ্যে যাওয়ার তথ্য দেখিয়ে বের হয়।

অভিযোগ রয়েছে, ট্রাকে থাকা অবৈধ পণ্য ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশের আগেই বিশেষ কৌশলে সরিয়ে ফেলা হয়। পরে বিকেলে ট্রাকটি বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করলে সেটি আটকানো হয়। খবর পেয়ে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামীর উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে ১৪০ বস্তা সরিষার খৈল ও ৫০টি খালি বস্তা উদ্ধার করা হয়।

তল্লাশিতে জব্দ করা পণ্যের মোট ওজন পাওয়া যায় ৭ হাজার ১৫৭ কেজি। এর মধ্যে খৈলের নীট ওজন ৬ হাজার ৯১৩ কেজি।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামী জানান, ঘোষণাপত্র অনুযায়ী ট্রাকটিতে ১০ টন ৯০ কেজি পণ্য থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ৬ হাজার ৯১৩ কেজি। অর্থাৎ ঘোষিত পরিমাণের তুলনায় ৩ হাজার ১৭৭ কেজি খৈলের ঘাটতি রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, পণ্য পাচারের সঙ্গে জড়িত একটি চক্র কৌশলে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে ‘মেসার্স প্রত্যয় ইন্টারন্যাশনাল’-এর নাম ব্যবহার করেছে বলে জানা গেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিখিতভাবে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানিয়ে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান হ্যাপি এক আবেদনে দাবি করেন, তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অন্য কেউ এ কার্যক্রম পরিচালনা করেছে। ট্রাক বা পণ্যচালান গ্রহণে তাদের কোনো কর্মকর্তা, কর্মচারী বা প্রতিনিধি জড়িত ছিলেন না। প্রকৃত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের প্রতিষ্ঠানকে হয়রানি না করারও অনুরোধ জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর শেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্যচালান সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে কাস্টমসকে অবহিত করা হয়। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে চালানটি জব্দ করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করছে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। একই সঙ্গে এ ঘটনায় কোনো চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তাও অনুসন্ধান করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

প্রকাশের সময় : ০৫:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬