Dhaka ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 137

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নন্দিতা রায় (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নন্দিতা রায় ওই গ্রামের নিমাই রায়ের মেয়ে এবং ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নন্দিতার বাবা নিমাই রায় জানান, প্রতি শুক্রবারের মতো সকালে নন্দিতা কান্দি মিশনের স্কুলে গিয়েছিল। বাড়ি ফিরে তিনি মেয়েকে তরকারি রান্না করতে বলে নিজে জাল আনতে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়েকে ঝুলতে দেখেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তিনি জানাতে পারেননি।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬