Dhaka ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির বিশ্বকাপ ঘিরে সাইবার প্রতারণা, সতর্ক করল ক্যাসপারস্কি রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 5

 রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘ওরা অকারণে’ নাটকের কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হয়েছে| শুক্রবার বিকেলে পাঠাগার কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়|
পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, সংবর্ধিত অতিথি নাটকের গ্রন্থনা ও নির্দেশক গোবিন্দ বাগচী, যন্ত্রসঙ্গীত শিল্পী মো. আলাউদ্দিন, আবহসঙ্গীত শিল্পী হেমন্তি বিজয়, কলেজ শিক্ষক অপূর্ব দাস ও সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ|
বক্তারা বলেন, নাট্যচর্চা একটি সমাজের সাংস্কৃতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম| নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে নিয়মিত নাট্যচর্চার বিকল্প নেই| ‘ওরা অকারণে’ নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা যে নান্দনিক ও সময়োপযোগী বার্তা দর্শকদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়| তারা ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি নবীন শিল্পীদের উৎসাহ ও পৃষ্ঠপোষকতা প্রদানের আহ্বান জানান|
অনুষ্ঠানে পাঠাগারের কুইজ ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনকে ক্রেস্ট প্রদান করা হয়|
উল্লেখ্য, রাজবাড়ী থিয়েটারের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘ওরা অকারণে’ নাটক মঞ্চস্থ হয়| নাটকটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন গোবিন্দ বাগচী| যন্ত্রসঙ্গীতে মো. আলাউদ্দিন এবং আবহসঙ্গীতে হেমন্তি বিজয় নাটকটিকে আরও প্রাণবন্ত করে তোলেন|

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা

প্রকাশের সময় : ১০:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬