Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাপাহারে সীমান্ত এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পত্রিকার কাগজে চপ-পেঁয়াজু, সুস্বাদের আড়ালে স্বাস্থ্যঝুঁকি ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, উদ্বেগে অভিভাবকরা দেশের সব দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের: রিপোর্ট এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে যায় না কেন? জেনে নিন প্রযুক্তিগত কারণ বালিয়াকান্দিতে তাঁতবস্ত্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মৃত্যুর কারণ জানালেন সেই নারী স্থগিত থাকছে বদির জামিন ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য
হামে শিশু মৃত্যু

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 30

ঢাকার একটি আদালত হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা ও সময়মতো হামের টিকা আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরের আবেদন করা মামলা খারিজ করে দিয়েছেন।

সোমবার (৮ জুন) সকালে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেন।

মামলায় আরও অভিযুক্ত করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে।

আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্বে অবহেলা এবং উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের কারণে দেশে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মুখে পড়েছে। অভিযোগকারী দাবি করেন, এ ঘটনা হত্যাকাণ্ডের শামিল।

মামলার আবেদনে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকাসহ বিভিন্ন টিকা আমদানি করলেও ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় সেই ব্যবস্থা বন্ধ করা হয়। পরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘসূত্রতার কারণে টিকার সংকট দেখা দেয় বলে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স টিকা সংকটের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করেছিলেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সতর্কবার্তা যথাযথভাবে আমলে নেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবেদনে দাবি করা হয়, টিকা সংকটের ফলে বিপুলসংখ্যক শিশু নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা পায়নি এবং দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ৭৫ হাজার ৭০৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, হামে আক্রান্ত আরও বহু শিশু সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। ফলে পরিবারগুলোকে চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে এবং রাষ্ট্রেরও বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

আবেদনকারী দাবি করেন, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা, ভুল সিদ্ধান্ত ও কু-উদ্দেশ্যপূর্ণ কর্মকাণ্ডের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও পরবর্তীতে সরকার জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের ব্যবস্থা নেয়, তবুও সময়মতো টিকা না পাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তার দায় সংশ্লিষ্টদের ওপর বর্তায় বলে আবেদনে উল্লেখ করা হয়।

তবে শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত আইনি ভিত্তি বা উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামে শিশু মৃত্যু

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

প্রকাশের সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬