Dhaka ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 112

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন শিক্ষাক্রমের বিভিন্ন দিক তুলে ধরে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে আরও দুটি বিষয় যুক্ত হবে।

শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে বড় অধ্যায় আকারে তৃতীয় ভাষা শিক্ষার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হতে পারে।

তিনি বলেন, “বর্তমান শিক্ষাক্রমকে বাস্তবসম্মতভাবে পরিমার্জন ও সংশোধন করে ২০২৭ সালে কার্যকর করা হবে। আর শিক্ষাক্রমে যে বড় ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে, সে বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৮ সালে এর পূর্ণাঙ্গ রূপ দেখা যাবে।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “নতুন কারিকুলাম অত্যন্ত সুন্দরভাবে প্রস্তুত করা হচ্ছে এবং এতে চারটি নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।”

এর আগে প্রধান উপদেষ্টার শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী মাহদী আমিনও নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

প্রকাশের সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬