Dhaka ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে ফিরেছেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায় : জয়নুল আবেদীন ফারুক জেলা পর্যায়ে হামদ ও নাতে চ্যাম্পিয়ন বালিয়াকান্দির মৌসি সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ ব্যাগ ছিনতাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৪ বিজিবি কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক নওগাঁয় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

জেলা পর্যায়ে হামদ ও নাতে চ্যাম্পিয়ন বালিয়াকান্দির মৌসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 54

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর হামদ ও নাত (বালিকা) বিভাগে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বালিয়াকান্দির কৃতি শিক্ষার্থী মাহবুবা মরিয়ম মৌসি। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের ২৭ নং বেরুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মৌসি বেরুলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান মিঠুর জ্যেষ্ঠ কন্যা।

আজ ৭ জুন (রবিবার) জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রাজবাড়ীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমানসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

মৌসির এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বেরুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরি তানজিন বলেন, মৌসি প্রথমে হামদ ও নাতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ সে জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছে। আমরা আশাবাদী, বিভাগীয় পর্যায়ে ঢাকায় অংশ নিয়েও সে চ্যাম্পিয়ন হবে এবং আমাদের বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

জেলা পর্যায়ে হামদ ও নাতে চ্যাম্পিয়ন বালিয়াকান্দির মৌসি

প্রকাশের সময় : ০৭:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬