গুরুত্বপূর্ণ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 19
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ জন।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৩ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৮ জন।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।
Tag :
























