Dhaka ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেখ মুজিবের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টর
  • প্রকাশের সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 178

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় মঙ্গলবার রাজবাড়ীর দুই ব্যবসায়ীকে মোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের পাশাপাশি সঠিক নিয়মে পণ্য সরবরাহ না করায় রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজারের মেসার্স হালিমা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা এবং পুলিশ লাইন্স এলাকার লিটন স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ২ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫