Dhaka ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেখ মুজিবের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 5

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে শুক্রবার (১৪ আগস্ট) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ১৫ মিনিটের দিকে পোরশা থানার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেলে করে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০) ও শ্রী গুরুপদ কর্মকার (২৭)।

পুলিশের দাবি, চেকপোস্টে আটক করার পর তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরে টিস্যু কাপড়ের শপিং ব্যাগে রাখা ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “সমগ্র জেলায় মাদক প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬