Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 301

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার বেদে বহরে এ বনভোজনের আয়োজন করা হয়।

বনভোজনে সংস্থার নির্বাহী কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অংশ নেন। নওগাঁ থেকে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় পাঁচ ঘণ্টা নদীপথ পাড়ি দিয়ে সিংড়া উপজেলার বেদে বহরে পৌঁছান সংগঠনের সদস্যরা।

বনভোজনস্থলে খেলাধুলা, গান, কুইজ ও লটারি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিঃ ওয়া. অফিসার মাসুদ আরিফ পাশা, সাধারণ সম্পাদক মো. জুয়েলুর রহমান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ল্যাঃ কর্পোঃ মো. খোরশেদ আলম, উপদেষ্টা আলহাজ্ব শহিদুল ইসলাম বাচ্চু, সহসভাপতি সার্জেঃ মো. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কর্পোঃ মো. টিপু সুলতান, মো. রফিকুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক সার্জেঃ লুৎফর রহমান, সিঃ ওয়া. অফিসার আঃ মজিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা গঠিত হয়। বর্তমানে কেন্দ্রীয় কমিটি থেকে উপজেলা পর্যায় পর্যন্ত একটি সুসংগঠিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

তারা বলেন, ‘আমাদের পথচলা একটি সুশৃঙ্খল বাহিনীর মধ্য দিয়ে। আমরা অবসরেও রাষ্ট্রের দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে চাই। এটিই আমাদের অঙ্গীকার।’

তারা আরও জানান, ইতোমধ্যে নওগাঁ জেলা প্রাক্তন সৈনিক সংস্থার উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা ও সাধারণ মানুষের দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসহায় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬