Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় মারধর করায় স্কুলছাত্ররা পুড়িয়ে দিল প্রধান শিক্ষকের মোটরসাইকেল

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 328

নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একাংশ প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলো বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ও মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে তারা গুরুতর আহত হয়েছে বলে দাবি করেন স্বজন ও স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থান করছিলেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, বিষয়টি জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রধান শিক্ষকের নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ হেফাজতে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় মারধর করায় স্কুলছাত্ররা পুড়িয়ে দিল প্রধান শিক্ষকের মোটরসাইকেল

প্রকাশের সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬