Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বালিয়াকান্দীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও হাইজিন সামগ্রী বিতরণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 81

মাদক ও সামাজিক অবক্ষয় থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে শাসনের পাশাপাশি সুস্থ বিনোদন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও হাইজিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে বিপথগামী যুবকদেরও সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার জায়গা নয়; শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্রও। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

তিনি মাদকের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসক আফরোজা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া। এ সময় জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, বিপিএম-সেবা, বালিয়াকান্দী উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও হাইজিন সামগ্রী তুলে দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও হাইজিন সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৯:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬