Dhaka ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

পাংশায় ইয়াবাসহ গ্রেফতার ৪ মামলার আসামি

স্টাফ রিপোর্টার, পাংশা
  • প্রকাশের সময় : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 323

রাজবাড়ীর পাংশা উপজেলায় ১০৪ পিস ইয়াবাসহ অস্ত্র, ডাকাতিসহ চার মামলার আসামি মতিন বিশ্বাস (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মতিন বিশ্বাস পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা এলাকার মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে কসবামাজাইল বাজারে মো. মনোয়ার খানের দোকানের সামনে অভিযান চালিয়ে মতিন বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩১ হাজার ২০০ টাকা।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতার আসামির বিরুদ্ধে পূর্বে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতির মামলা, একটি মারামারির মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ইয়াবাসহ গ্রেফতার ৪ মামলার আসামি

প্রকাশের সময় : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬