Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

শেখ মুজিবের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 61

আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ভোররাতে একদল ঘাতকের হাতে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। নৃশংস ওই হত্যাকাণ্ডে পরিবারের ১৮ সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে শিশু শেখ রাসেলও ছিল।

শেখ মুজিব হত্যার পর হত্যাকাণ্ডের বিচার বন্ধে তৎকালীন সরকার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ওই অধ্যাদেশ বাতিল করলে বিচারপ্রক্রিয়া শুরু হয়। ১৯৯৮ সালে ১৫ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে আপিলসহ বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালে পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে এবং সরকারি ছুটি নির্ধারণ করে। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবসের সরকারি স্বীকৃতি ও এ দিনের ছুটি বাতিল করে। ফলে এবারও সরকারিভাবে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে না।

এদিকে শেখ মুজিবের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠন নানা কর্মসূচি ঘোষণা করেছে। দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও পোস্টারিং রয়েছে।

অন্যদিকে, ১৫ আগস্ট ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ মুজিবের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশের সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬