Dhaka ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় বিএনপির মূল কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেখ মুজিবের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ পোরশায় ৫০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 4

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। তার মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জন্মদিন ঘিরে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখেনি বিএনপি। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে তার পথচলা শুরু হয়। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তী সময়ে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দুইবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন এবং ১৯৯৩ সালে সার্কের প্রথম নারী চেয়ারপারসন হন।

খালেদা জিয়া পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়লাভ করেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়ার পর ২০২০ সালে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান। দীর্ঘ সময় অসুস্থ থাকার কারণে তাকে দেশে ও বিদেশে চিকিৎসা নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। এরপর বিএনপি ক্ষমতায় ফিরলেও ২০২৫ সালের ডিসেম্বরে তার মৃত্যু হয়। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তার বড় ছেলে তারেক রহমান।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া রাজধানীর মহাখালী কড়াইল বস্তি এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

প্রকাশের সময় : ১২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬