Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

মধ্যরাতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০১:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 111

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ছিলনা গ্রামে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী প্রবাসী গোবিন্দ বিশ্বাসের স্ত্রী শুক্লা সাহা জানান, গত শুক্রবার রাত প্রায় ১১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে দরজায় জোরে ধাক্কা দিতে থাকে। তারা ঘরের ভেতরে লোক রয়েছে বলে দরজা খুলতে চাপ দেয় এবং দরজা না খুললে ভেঙে ফেলার হুমকি দেয়। ভয়ে তার বৃদ্ধ শ্বশুর দরজা খুলে দিলে তারা ঘরে ঢুকে তল্লাশি চালায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

শুক্লা সাহা বলেন, তার স্বামী বিদেশে থাকলেও নিয়মিত বেতন পান না। পরিবারটি আর্থিক কষ্টে রয়েছে। অভিযুক্তদের ভয়ে তারা কিছু বলতে পারেন না। বিষয়টি স্থানীয় মুরব্বি ও ওয়ার্ড সদস্যকে জানানো হয়েছে এবং এ নিয়ে সামাজিকভাবে সালিশ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুধাংশু জানান, তিনি অন্যত্র চাকরি করেন এবং সকাল থেকে রাত পর্যন্ত কর্মস্থলে থাকেন। তিনি ঘটনার কথা শুনেছেন, তবে চেয়ারম্যান, চৌকিদার বা প্রশাসনকে বিষয়টি জানাননি। স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

অভিযুক্তদের মধ্যে একজনের বাবা অজিত হীরা বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য ও মাদকাসক্ত। সে দুই-তিন দিন পরপর বাড়ি ফেরে এবং তার কর্মকাণ্ডের দায় তিনি নিতে চান না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা মাদক সেবন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ওয়ার্ড সদস্য এলাকায় নিয়মিত না থাকায় এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না বলেও তারা দাবি করেন।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যরাতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ

প্রকাশের সময় : ০১:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬