মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে জয়ীরা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শাবানা-আলমগীর জুটি কেন এত জনপ্রিয় ছিল মেসিকে ছাড়া আর্জেন্টিনা, এখনও বিশ্বাস হচ্ছে না সতীর্থদের

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অর্ধশত, পা কেটে চালককে উদ্ধার

শাহজাহান হেলাল, মধুখালী
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 31

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের মধুখালী মরিচবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৭৬৫৩) সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর উদ্দেশ্যে ঘোরানো হচ্ছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সহকারী ও যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সংঘর্ষে ট্রাকের ভেতরে চালক আটকা পড়লে তাঁর একটি পায়ের গোড়ালির মাংস কেটে তাঁকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চালকসহ গুরুতর আহত ১৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে গন্তব্যে ফিরেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অর্ধশত, পা কেটে চালককে উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬