সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: দেড় শতাধিক কারখানায় ছুটি মুক্তিযোদ্ধা মানিক পশারীর অবমাননার প্রতিবাদে মহাদেবপুরে বিক্ষোভ ও স্মারকলিপি গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিক ও বিজিবি সদস্যসহ আহত একাধিক ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প আজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শুরু শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর নওগাঁয় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 26

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নতুন নির্দেশ দেশটির সামরিক কৌশলে আরও আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

যেকোনও হুমকির জবাব তাৎক্ষণিকভাবে এবং ‘ভৌগোলিক সীমারেখা ছাড়াই’ দেওয়ার নির্দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে চেয়েছে তেহরান। বার্তাটি হলো, ইরানে সীমিত আকারের হামলাও বৃহত্তর সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক হামিদরেজা আজিজি এ মূল্যায়ন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি খামেনির নির্দেশকে দিনের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে উল্লেখ করেন।

আজিজি লেখেন, এ ধরনের ভাষা ইরানের সামরিক কৌশলে আরও একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এত দিন ইরান মূলত প্রতিপক্ষের হামলার সমানুপাতিক জবাব ও পাল্টা আঘাতের ওপর গুরুত্ব দিয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশটি সেই অবস্থান থেকে সরে এসে প্রতিপক্ষের ওপর সরাসরি ক্ষয়ক্ষতি চাপিয়ে দেওয়ার মতো আক্রমণাত্মক কৌশলের দিকে এগোচ্ছে।

তার মতে, খামেনির নতুন নির্দেশ সেই কৌশলকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

আজিজি বলেন, নতুন করে কোনও সংঘাত শুরু হলে কখন এবং কীভাবে তার অবসান হবে, তা ইরানই নির্ধারণ করবে- খামেনির এ অবস্থান ওয়াশিংটনের একটি ধারণাকে চ্যালেঞ্জ করছে। সেই ধারণা হলো, যুক্তরাষ্ট্র সীমিত আকারে হামলা চালিয়ে সংঘাতের বিস্তার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে।

বিশ্লেষকের ভাষ্য, তেহরান মূলত এই বার্তা দিতে চাইছে যে ইরানে তুলনামূলক সীমিত হামলাও ভৌগোলিক পরিসর ও লক্ষ্যবস্তুর দিক থেকে অনেক বড় সংঘাতে রূপ নিতে পারে।

আজিজির মতে, ইরানের লক্ষ্য হলো নতুন করে হামলা চালানোর সম্ভাব্য খরচ ও পরিণতি এতটাই অনিশ্চিত ও গুরুতর করে তোলা, যাতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার আগে তা পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার

প্রকাশের সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬