গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: দেড় শতাধিক কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 14

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে সড়ক ছেড়ে দিতে বললে যৌথবাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে এক বিজিবি সদস্য আহত হন। পরে দুপুর ১২টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় দায়িত্ব পালনকালে সময় টিভির প্রতিনিধিসহ সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ফোন ছিনতাই এবং ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ একযোগে কাজ করছে।
Tag :





















