জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর

- প্রকাশের সময় : ০৩:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 13

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুযোগ-সুবিধা ভোগ করবেন। নবনিযুক্ত পরিচালককে যথাসময়ে নিয়োগপত্র গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।






















