সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: দেড় শতাধিক কারখানায় ছুটি মুক্তিযোদ্ধা মানিক পশারীর অবমাননার প্রতিবাদে মহাদেবপুরে বিক্ষোভ ও স্মারকলিপি গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিক ও বিজিবি সদস্যসহ আহত একাধিক ওয়ানডে সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা চুক্তি না হলে সামরিক অভিযানে দ্রুতই ইরান যুদ্ধের ইতি: ট্রাম্প আজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শুরু শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর নওগাঁয় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 8

ঝিনাইদহের শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার দিঘলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য পাইপ বসানোকে কেন্দ্র করে কাশেমের সমর্থক লতিফের সঙ্গে মাহাতাবের সমর্থক শাহিনের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট।

কাশেম উদ্দিন বলেন, সকালে তাঁর সমর্থক লতিফ নিজের জমিতে পানি নেওয়ার জন্য শাহিনের জমির ওপর দিয়ে পাইপ নিতে গেলে কথা-কাটাকাটি হয়। পরে শাহিন, তাঁর ছেলেসহ মাহাতাবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর সমর্থকদের ওপর হামলা চালান এবং বাড়িঘর ভাঙচুর করেন।

অন্যদিকে মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে এসে মারামারির কথা জানতে পারেন। মাঠে পানির পাইপ নেওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈলকুপায় জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশের সময় : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬