বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? ভারতে গরু জবাইয়ের অপরাধে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস, আগুন জ্বলতেই কৌতূহল সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন শাকিবের সঙ্গে জুটি হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী? প্রত্যেক মানুষের গড়ে তিনটি রোগের জিনগত ঝুঁকি থাকে: গবেষণা

ভারতে গরু জবাইয়ের অপরাধে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 7

গরু জবাই ও অবৈধ মাংসের ব্যবসার অভিযোগে ভারতের গুজরাটে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

গান্ধীনগর জেলার জামলা গ্রামে এ ঘটনা ঘটে। মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে গোপন সংবাদের ভিত্তিতে কলোল থানা পুলিশ গ্রামের ধানকনিবাস এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৭৭ কেজি গোমাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, ওজন মাপার যন্ত্র ও কয়েকটি যানবাহন জব্দ করে পুলিশ। উদ্ধার করা জীবিত গবাদিপশুগুলো স্থানীয় গোশালায় পাঠানো হয়।

রায় ঘোষণার সময় কলোল সেশনস কোর্টের বিচারক বি আর রাজপুত প্রাচীন ধর্মীয় গ্রন্থ মনুস্মৃতির শ্লোক উল্লেখ করেন। প্রাণী সুরক্ষা ও সত্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

আদালত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে ওয়াসিম শাহাবুদ্দিন বাবু কোরেশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলিভাই কোরেশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আবদুল বেলিমকে গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করেন।

রায়ের পর গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যে গো-হত্যার মতো অপরাধ করে কেউ পার পাবে না। আইন প্রয়োগ ও পুলিশের তদন্তের মাধ্যমে এ শাস্তি নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে গরু জবাইয়ের অপরাধে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : ১০:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬