শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

আশিক হাসান, কালুখালী (রাজবাড়ী)
  • প্রকাশের সময় : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 9

রাজবাড়ীর কালুখালীতে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মো. সাইদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহিনীর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক সাইদুল সরদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জব্বার সরদার। প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মাদকদ্রব্য-সংক্রান্ত পাঁচটি মামলায় বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাইদুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এসআরবি-১০ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ ভ্যানসহ গ্রেফতার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬