শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 6

ইসরায়েলের নির্বাচনে এক্সিট পোলের ফল প্রকাশের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। তিনি বলেছেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাই জনমতকে সম্মান জানিয়ে নেতানিয়াহুর ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত।

এক ভাষণে আইজেনকোট বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসরায়েলের জনগণ ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেশের কর্মক্ষম ও সেবামূলক খাতের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। বর্তমান জোট সরকারের ওপর জনগণ আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, নতুন করে আবার নির্বাচনে যাওয়া বড় ধরনের ভুল হবে। জনগণের রায় বাস্তবায়ন করা রাজনৈতিক নেতাদের দায়িত্ব। দেশের মানুষ বিভাজন, মিথ্যাচার ও ব্যর্থতার রাজনীতি থেকে মুক্তি চায়।

তিনি বলেন, ইয়াশার পার্টি শুরু থেকেই একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বিকল্প তুলে ধরেছে। ধর্মীয়, ধর্মনিরপেক্ষ, ডান, বাম ও মধ্যপন্থী—সব শ্রেণির মানুষের আস্থা অর্জন করাই তাদের লক্ষ্য।

দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান আইজেনকোট। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে নয়, রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত।

নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা কিংবা দেশের নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর চেষ্টা করা উচিত নয়।

ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে আইজেনকোট বলেন, নতুন সরকার দেশের ঐক্য ও মূল আদর্শ সমুন্নত রাখবে এবং প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত করবে। বাধ্যতামূলক সামরিক বা জাতীয় সেবার আইন সবার জন্য সমানভাবে কার্যকর করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আইজেনকোটের ভাষায়, এটি কোনো নির্দিষ্ট দলের জয় নয়, বরং সমগ্র ইসরায়েলি জনগণের বিজয়। ভাষণ শেষে তিনি দলের কর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট

প্রকাশের সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬