গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩

- প্রকাশের সময় : ১২:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 2

ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও নাশকতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ জনকে।
বুধবার (১১ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেন। এ সময় তারা বিক্ষোভ, কাভার্ডভ্যান ভাঙচুরসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়ান।
এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে সড়ক কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে গত ৯ নভেম্বর রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।






















