‘আবার দেখা হলে’ সিনেমায় তুষির বিপরীতে কে থাকছেন?

- প্রকাশের সময় : ১১:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 1

আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নতুন সিনেমা নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমার নাম ‘আবার দেখা হলে’। ইতোমধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তারা।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, রেজওয়ান পারভেজ প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য করেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।
‘আবার দেখা হলে’ শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি প্রেক্ষাগৃহের জন্য নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’।
শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণির। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে। রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা। এসব শুনে দর্শকরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক। এছাড়া দর্শকদের পছন্দের অভিনয়শিল্পীরা রয়েছেন। তাদের অভিনয়টাও আমার গল্পের অন্যতম শক্তি।’
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
গল্পের ধরন নিয়ে এই নির্মাতা বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। এই ফিরে পাওয়ার মধ্যে এতকিছু রয়েছে যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে যদি কেউ তার নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেইভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’
























