বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 3

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অথচ তাঁর জানাজা ও দাফনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশরীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের পক্ষ থেকে বাধা প্রদান ও অসম্মানজনক আচরণ করা হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে বক্তারা ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার প্রতি এ ধরনের অসম্মানজনক আচরণ না করার আহ্বান জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬