বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ১৬ বিজিবি

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ১০:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 10

নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তপারের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নজরদারি জোরদার করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি থার্মাল ড্রোন, ফ্লাডলাইট ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাচল করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ১৬ বিজিবি

প্রকাশের সময় : ১০:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬