বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0
সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম ব্যবহৃত হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তির সহায়তা। তবে খেলা হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে, আর ভিএআর পরিচালিত হবে থাইল্যান্ড থেকে। কিন্তু বাংলাদেশের মাঠে খেলা হলেও ভিএআর পরিচালনার দায়িত্ব কেন অন্য দেশের হাতে?সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ভিএআর পরিচালনার জন্য ম্যাচের আয়োজক দেশেই নিয়ন্ত্রণকেন্দ্র থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মুঠোফোনে সাফ সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ফুটবলেও একই ব্যবস্থা চালু আছে। আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) অধীনে ইন্দোনেশিয়া থেকে মিয়ানমার—বিভিন্ন দেশের ম্যাচের ভিএআর কার্যক্রম থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হয়। ওদের পুরো অঞ্চলের খেলা থাইল্যান্ড থেকে নিয়ন্ত্রণ করা হয়। ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ডের দূরত্ব বাংলাদেশের চেয়েও বেশি। ভৌগোলিক দূরত্ব এখানে কোনো সমস্যা নয়।’

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

তবে ভবিষ্যতে বাংলাদেশেও এমন কেন্দ্রীয় ভিএআর ব্যবস্থা গড়ে তোলার সুযোগ আছে বলে মনে করেন পুরুষোত্তম ক্যাটেল, ‘বাংলাদেশে একটি ভিএআর কেন্দ্র স্থাপন করা হলে সেখান থেকে অন্য দেশের ম্যাচও পরিচালনা করা সম্ভব। যেমন করাচিতে কোনো ম্যাচ হলেও ঢাকার ভিএআর কেন্দ্র থেকে সেটি নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ, ম্যাচের ভেন্যু আর ভিএআর পরিচালনার কেন্দ্র একই দেশে হওয়া জরুরি নয়।’এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর চালুর উদ্যোগে সহযোগিতা করছে সাফ ও এএফএফ। এর কারিগরি দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কোয়ালিটি। আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় ভিএআর সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের কার্যক্রম পরিচালিত হয় থাইল্যান্ড থেকে।ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ চলার সময় মাঠের ক্যামেরায় ধারণ করা সরাসরি ছবি পাঠানো হবে থাইল্যান্ডের ভিএআর নিয়ন্ত্রণকক্ষে। সেখানে ফিফা স্বীকৃত ভিএআর রেফারিরা ম্যাচের বিভিন্ন ঘটনা ও সিদ্ধান্ত পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে মাঠের রেফারিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন তাঁরা।

পুরো প্রক্রিয়া চলবে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবির ভিএআর প্রটোকল মেনে। এ জন্য জাতীয় স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। ভিএআর প্রযুক্তির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কোয়ালিটির বিশেষজ্ঞরা স্টেডিয়ামে কাজ করছেন।১৪ নভেম্বর হবে সাফ চ্যাম্পিয়নশিপের দুই সেমিফাইনাল। বেলা তিনটায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ফাইনাল ১৭ নভেম্বর।

শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল, সতর্ক জামাল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাফের খেলা ঢাকায়, ভিএআর কেন চলবে থাইল্যান্ড থেকে

প্রকাশের সময় : ১১:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬