প্রিয় ক্লাব থেকেই শেষযাত্রা: ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক’

- প্রকাশের সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1

আজ দুপুরে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণ ঢেকে গিয়েছিল শোকের চাদরে। যে ক্লাবকে নিজের হাতে গড়ে তুলেছিলেন, আজ বাদ জোহর সেখানেই অনুষ্ঠিত হলো হারুনুর রশীদের শেষবিদায়ের জানাজা। অশ্রুসজল চোখে শত শত ক্রীড়াবিদ-সংগঠক-সাধারণ মানুষ বিদায় জানালেন তাঁদের প্রিয় অভিভাবককে। জানাজার আগে আবাহনীর চিরচেনা পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এই কিংবদন্তি সংগঠকের কফিন।সেখানে সাবেক ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় ও সংগঠকেরা স্মৃতিকাতর হয়ে পড়েন। ক্লাবের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে স্তব্ধ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে এই সংগঠকের মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়, সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
নিভে গেল এ দেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম পথপ্রদর্শকের জীবন। ১৯৭১ সালে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অনেক দিন ধরেই ছিলেন অসুস্থ, চলাফেরা করতে পারতেন না।
অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাত সাড়ে ১২টার দিকে না ফেরার দেশে চলে যান ৭৭ বছর বয়সী এই ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।১৯৭৭ সালে যাঁর অধিনায়কত্বে আবাহনী ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়, সেই শেখ আশরাফ আলী জানাজায় এসে বলেন, ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক। ক্লাবের সুখে-দুঃখে বরাবরই তিনি পাশে ছিলেন। ক্লাবটি দাঁড় করিয়ে রেখেছিলেন হারুন ভাই। ক্লাবে অনেক কর্মকর্তাই এসেছেন, কিন্তু হারুন ভাইয়ের অবদান সবার চেয়ে বেশি, এক শ ভাগ।’
আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
জানাজায় আসা চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির গভীর শ্রদ্ধা প্রকাশ করে বলেন, ‘হারুন ভাইয়ের মতো এত বিনয়ী সংগঠক আমার জীবনে দেখিনি। এমন সংগঠক হারানো বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট ক্ষতি।’
কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম স্মৃতি উসকে দিয়ে পেছনে ফেরেন, ‘স্বাধীনতার পর আমাদের ক্রীড়াঙ্গন ও সমাজ গঠনে যে ভূমিকা রেখে গেছেন হারুন ভাই, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন দক্ষ ক্রীড়া কর্মকর্তা আর নিরহংকার মানুষ পাওয়া বিরল।’ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেন, ‘হারুন ভাই ছিলেন গোটা ক্রীড়াঙ্গনেরই অভিভাবক।’আবাহনীর সাবেক ফুটবলার ও সাবেক ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু প্রিয় অভিভাবকের প্রয়াণে স্মৃতিকাতর হয়ে পড়েন। মৃত্যুর সময় পাশে থাকা রুপু আবেগভরা কণ্ঠে বলেন, ‘মৃত্যুর সময় আমি তাঁর পাশেই ছিলাম। হারুন ভাই বলতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজনই ছিলেন। ক্রীড়াঙ্গনে আরেকজন হারুন ভাই আর পাওয়া যাবে কি না সংশয় আছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যা কিছু করা দরকার, সবকিছুতেই তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন।’ রুপু যোগ করেন, ‘যখন খেলতাম, দলবদলের সময় ওনার বাসায় আমাদের লুকিয়ে রাখতেন, রান্না করে খাওয়াতেন।’
বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’























