রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসকে বাধা জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি হলেন অধ্যাপক ফরিদ আহমদ নওগাঁ সীমান্তে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বড় দরপতনের পর ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমল সোনার দাম প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনি নোটিশের জবাব দেওয়ার নির্দেশ

প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 12

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার (১ নভেম্বর)। এবারের ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।

ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হবে।

ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজের একটি করে বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে।

ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এ ড্রয়ের আওতাভুক্ত হবে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

ফল জানবেন যেভাবে

প্রাইজ বন্ডের ড্রয়ের ফল জানা যাবে সরকারি ওয়েবসাইট (prizebond.ird.gov.bd) থেকে। এ ছাড়া অ্যান্ড্রয়েডের PBRIS অ্যাপে বন্ড নম্বর সার্চ অথবা আপলোড করেও ফল জানা যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকায়ও ড্রয়ের ফল প্রকাশ করা হবে।

সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

প্রকাশের সময় : ১২:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬