গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি হলেন অধ্যাপক ফরিদ আহমদ

জাবি প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 10

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নিয়মিত সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ফরিদ আহমদ। আগামী ৩৬ মাসের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট-১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশক্রমে অধ্যাপক ড. ফরিদ আহমদকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর, অর্থাৎ প্রথম যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, এ নিয়োগের মেয়াদ ৩৬ মাস। এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
Tag :

























