রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মিরপুরে শ্রমিক আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে কারখানার গুদামে আগুন, ফায়ার সার্ভিসকে বাধা জাবির পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি হলেন অধ্যাপক ফরিদ আহমদ নওগাঁ সীমান্তে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বড় দরপতনের পর ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমল সোনার দাম প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার শরিফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনি নোটিশের জবাব দেওয়ার নির্দেশ

নওগাঁ সীমান্তে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 8

নওগাঁর পোরশা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিতপুর সীমান্তের পারঘাট ব্রিজ এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসির নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জেসিও-৮৭০৮ সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি দল নিজস্ব এসআইপি সদস্য ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।

এ সময় নওগাঁর পোরশা থানার নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট ব্রিজের ওপর পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার টাকা।

এ ঘটনায় জব্দ করা মাদকদ্রব্য পোরশা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

প্রকাশের সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬