শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 12

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২২ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, ২০০৫ সালের পর এবারই পাসের হার সর্বনিম্ন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০০৫ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। এরপর ২০২৬ সালের আগে কোনো বছরই পাসের হার ৫২ শতাংশের নিচে নামেনি।

২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন।

বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।

অন্যদিকে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার

প্রকাশের সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬